পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ নতুন মাইলফলকের সামনে সাকিব

নতুন মাইলফলকের সামনে সাকিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৪ মে, ২০২৪ 234
নতুন মাইলফলকের সামনে সাকিব

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন টাইগার পোস্টার সাকিব আল হাসান। রেকর্ড নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই কীর্তিতে তার নামের পাশে যোগ হবে শুধু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যাত্রার শুরুটা ২০০৭ সালে। এরপর আরও সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ক্রিকেটার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ। তার পাশাপাশি নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ৩৯ ম্যাচ খেললেও সাকিব খেলেছেন ৩৬টি।


বিশ্বমঞ্চে বল হাতে বরাবরই মুন্সিয়ানা দেখিয়েছেন সাকিব। ৩৬ ম্যাচে তুলে নিয়েছেন ৪৭টি উইকেট। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোনো বোলারের পক্ষে সর্বোচ্চ। আর মাত্র ৩ উইকেট পেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র বোলার হিসেবে ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করবেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার।


শীর্ষ পাঁচ উইকেটশিকারীর সবাই অবসর নেয়ায়, সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই। সাকিবের ধারেকাছেও নেই বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটার। তালিকার আটে থাকলেও হাসারাঙ্গার উইকেট মাত্র ৩১টি। তাই চোটে না পড়লে এই বিশ্বকাপেই হয়তো এই মাইলফলক স্পর্শ করে ফেলবেন সাকিব।


বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০ এ আছেন সাকিব। অষ্টম স্থানে থাকা সাকিব ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের ভিরাট কোহলির ব্যাট থেকে। ২৫ ইনিংসে তার রান ১১৪১।