নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
নেক্সট জেনের উদ্যোগে পেনসিলভেনিয়ার আপার ডাবিতে দ্বিতীয়বারের মতো চাঁদ রাত উদযাপিত হতে যাচ্ছে। নেক্সট জেন পেনসিলভেনিয়ার আপার ডাবি বাংলাদেশি কমিউনিটির ইয়াং জেনারেশন এর একটি সংগঠন।নেক্সট জেনারেশন অফ বাংলাদেশ এই সংগঠনটি বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত রাখেন এবং কমিউনিটির প্রয়োজনে তারা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে।
আজ পেনসিলভেনিয়ার বাংলা নিউজের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে নেক্সট জেন এর সংগঠকরা বলেন যে পেনসিলভেনিয়া কাঁপাতে বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকজন সংগীত শিল্পী তাদের এই অনুষ্ঠানে আসতে যাচ্ছে।এরা হলেন সংগীতশিল্পী ফুয়াদ ও সঞ্জয় সহ আরো অনেকে।
নেক্সট জেন এর পক্ষ থেকে বাংলাদেশী কমিউনিটির সবাইকে চাঁদ রাত উদযাপন অনুষ্ঠানে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই চাদরাত অনুষ্ঠানে মেয়েদের মেহেদী ফেস্টিভ্যাল বাংলাদেশের শাড়ি পাঞ্জাবি ও বাচ্চাদের কাপড়-চোপড়ের সহ ফুচকা চটপটি ঝালমুড়ি সহ নানাবিধ ফুড এর স্টল থাকবে।