পেনসিলভেনিয়ায় আল-আকসা সুপারমার্কেটের উদ্বোধন ২৩ অক্টোবর
পেনসিলভানিয়া প্রতিনিধি:
পেনসিলভানিয়ার প্রবাসী কমিউনিটিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আল-আকসা সুপারমার্কেট (Al-Aqsa Supermarket)। আগামী ২৩ অক্টোবর তারিখে এই সুপারমার্কেটের গ্র্যান্ড ওপেনিংবা আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেবিশেষ অফার। দিনটি প্রবাসী বাঙালি ও সকল সম্প্রদায়ের জন্য এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
আল-আকসা সুপারমার্কেটের লক্ষ্য—স্থানীয় গ্রাহকদের জন্য তাজা খাদ্যপণ্য, হালাল মাংস, মসলা, সবজি ও দেশীয় সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করা।
স্থানীয় কমিউনিটির উন্নয়নে প্রবাসীদের ব্যবসায়িক উদ্যোগ যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়, তেমনি সাংস্কৃতিক বন্ধনও দৃঢ় করে। আল-আকসা সুপারমার্কেটের এই সূচনা প্রবাসীদের জীবনধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সবাই ।
Address :6501 market st, Upper darby ,PA 19082