পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বিনোদন পেরিয়েছে চার দশক, তিনি মনে করেন ‘সবে শুরু’

পেরিয়েছে চার দশক, তিনি মনে করেন ‘সবে শুরু’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৪ জুন, ২০২৪ 609
পেরিয়েছে চার দশক, তিনি মনে করেন ‘সবে শুরু’

বিচিত্র চরিত্রে দেখা গেছে তাকে। কৌতুক, খল অভিনেতা, বিত্তশালী বাবা কিংবা রাজনীতিবিদ, সব কিছুতে মানিয়েও যান তিনি। তিনি হিন্দি সিনেমায় দাপটে কাজ করে যাওয়া অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারের দীর্ঘ চার দশক পার করা এই অভিনেতার ভাষ্য, ‘মাত্র তো শুরু’।

হিন্দুস্তান টাইমস বলছে, চার দশকের এই দীর্ঘ ক্যারিয়ারকে ‘স্বপ্নযাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন অনুপম। এক সাক্ষাৎকারে বিভিন্ন কথা প্রসঙ্গে কথা বলেছেন ৬৯ বছর বয়সী এই অভিনেতা।


১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ সিনেমা দিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন, তখন তার বয়স ২৭। ইন্ডাস্ট্রি এবং নিজস্ব ক্যারিয়ারে অনেক ওঠানামা দেখেছেন। কিন্তু এখন পর্যন্ত অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারেন না।


অনুপম খের বলেন, “মানুষ কত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছে, সাধরণত সেটা হিসাব করে। আর আমি মনে করি সেরা কাজগুলো এখন করতে শুরু করেছি।”


প্রথমদিকে প্রতিযোগিতাসুলভ মনোভাব নিয়ে কাজ করেছেন জানিয়ে এই অভিনেতা বলেন, “এখন আর কোনো প্রতিযোগিতা অনুভব করি না। প্রতিটা কাজে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, সেই তাগিদও নেই।”


বর্তমান জামানায় সিনেমা 'হিট' করার ক্ষেত্রে বক্স অফিসকে মারাত্মক 'আধিপত্যকারী' উল্লেখ করে তিনি বলেন, “এখন সিনেমা কত কোটি আয় করল, সেটা অনেক কিছু ঠিক করে দেয়। একজন অভিনয়শিল্পী সোশাল মিডিয়ায় কত ফলোয়ার তৈরি করতে পারছেন, সেটির ওপরেও তার কাজের সাফল্য এখন নির্ভর করে।”


নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা অনুপম খেরের বাবা ছিলেন বন বিভাগের সাধারণ এক কেরানি। জীবনে তিনি অর্থের সংগ্রাম করেছেন। মুম্বাইয়ে বহু রাত তার কেটেছে সমুদ্রের তীরে সৈকতের বালুতে, ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে।


মায়ের কাছে মিথ্যা বলে ১০০ টাকা নিয়ে অডিশন দিতে গিয়েছিলেন। সেই অভিনেতার ঝুলিতে আছে ৫৩২টি সিনেমার অভিজ্ঞতা।


অনুপম খের বলেছেন, এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে দিলেও আজো তিনি একজন নতুন অভিনেতার মত কাজ করতে পছন্দ করেন।