পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ফেব্রুয়ারিতেই পিআরে নির্বাচন দিতে হবে: নূরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই পিআরে নির্বাচন দিতে হবে: নূরুল ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪২ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ 123
ফেব্রুয়ারিতেই পিআরে নির্বাচন দিতে হবে: নূরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার বিকেলে জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পূর্বক মতিঝিলে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের জন্য কোনভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সীমা অতিক্রম করা যাবে না। সরকারের ঘোষিত সময়সীমার আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো টালবাহানা জাতি মেনে নিবে না।

এ সময় নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ জনগণ মেনে নিবে না। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এই সরকার একদিন বিচারের মুখোমুখি হতে পারে। সরকারের নিজের বৈধতার প্রয়োজনে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া জরুরি।

পথসভা শেষে নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মতিঝিল এলাকায় গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান প্রমুখ।