পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ফ্রান্সে হোটেলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ

ফ্রান্সে হোটেলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০১ অক্টোবর, ২০২৫ 128
ফ্রান্সে হোটেলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি হোটেলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসিনাথি ইমানুয়েল নাথি মথেথওয়ার লাশ পাওয়া গেছে। প্যারিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হায়াত রিজেন্সি হোটেলের নিচতলায় তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর আগে তার নিখোঁজ থাকার খবর বের হয়েছিল।

ফরাসি প্রসিকিউটরের অফিস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে যে, প্যারিসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসিনাথি ইমানুয়েল নাথি মথেথওয়ার মারা গেছেন। তবে ৫৮ বছর বয়সি এই কূটনীতিকের মৃত্যুর কারণ জানাতে পারেনি তারা।

প্রসিকিউটরের দপ্তরের তথ্য বলছে, রাষ্ট্রদূতের স্ত্রী গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উদ্বেগজনক একটি টেক্সট মেসেজ পান। এরপর তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেছিলেন। জানা গেছে, তিনি রিজেন্সি হোটেলের ২২তম তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। ওই রুমের একটি নিরাপত্তাবেষ্টিত জানালা জোর করে খোলা হয়েছিল। এ ঘটনার তদন্ত চলছে।

ফরাসি গণমাধ্যম লে প্যারিজিয়েন তাদের প্রতিবেদনে জানায়, রাষ্ট্রদূত আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন- এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাষ্ট্রদূতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রদূত মথেথওয়া ছিলেন জাতির একজন বিশিষ্ট সেবক, যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা দায়িত্বে থেকে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যু আমাদের জন্য জাতীয় ক্ষতি।