পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক

বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৫ নভেম্বর, ২০২৫ 150
বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক

চট্টগ্রাম বন্দরে বিদেশিদের সঙ্গে কনটেইনার টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের আদানি চুক্তির মতো এই সরকারও একই পথে হাঁটছে। 

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে কনটেইনার টার্মিনাল চুক্তি’ শীর্ষক মতবিনিময় ও পরামর্শ সভায় এ মন্তব্য করেন তিনি।  

সাইফুল হক বলেন, সরকার অতিগোপনে বা চুপিসার বন্দরের চুক্তি করেছে প্রবল বিরোধিতার মুখে। এই চুক্তি করার কোনো ম্যান্ডেট এমন সরকারের নেই। তাদের কী এমন দায় পড়লো যে, এভাবে জাতিকে কোনকিছু না জানিয়ে এভাবে চুক্তি করে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে।  


তিনি বলেন, এর সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা জড়িত। অথচ দেশের কারো সঙ্গে কোনো আলোচনা না করেই অন্তর্বর্তী বন্দরের চুক্তি করেছে। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিরোধী। কাজেই এই চুক্তি বাতিল করতে হবে। 


মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, গণফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, এলডিপির সভাপতি শাহাদাৎ হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড.ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির সাধারণ সম্পাদক ড.আবু ইউসুফ সেলিম, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক আর ইউ হাবিব প্রমুখ।