বন্যা কবলিত মানুষের পাশে ডক্টর খন্দকার মারুফ হোসেন।
খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে কুমিল্লা উত্তরে উপহার সামগ্রী বিতরন অব্যাহত।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি ,যুবদল ছাত্রদল সহ সকল সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ বন্যাকবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন।
উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, এম এ লতিফ ভূইয়া, জসিমউদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার ,নূর মো: সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, ওসমান গনি ভূইয়া, মেহেদী হাসান সেলিম, কামাল হোসেন,বোরহান উদ্দিন ভূঁইয়া, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, রোমান খন্দকার, আব্দুল বাসেদ, রিমন খন্দকার, মোঃ তারেক আহমেদ খান,সৌরভ ,বিপু খন্দকার’আলামিন,রিফাত প্রমুখ।
ড. মারুফের দিকনির্দেশনায় , কুমিল্লা উত্তর যুবনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, দাউদ কান্দি যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার ও কাউন্সিলর সুমন খন্দকার প্রত্যেকের ইউনিটের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে বন্যাকবলিত মানুষের বাড়ী বাড়ী উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন।
এদিকে চান্দিনা উপজেলা বিএনপি নেতা আতিকুল আলম (শাওন) ও তাঁহার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের বাড়িতে উপহার সামগ্রী বিতরন করেছেন।