পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ‘বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়’

‘বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 103
‘বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দলটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) আট দিনের সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

আজ ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি ও গণভোটসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে একযোগে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।


এ দাবির প্রেক্ষিতে মির্জা ফখরুলকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।’


রাজপথে আসলেই সমাধান হবে কি না? এ সময় এ প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আলোচনার মধ্য দিয়েই কেবল সমাধান সম্ভব বলে মনে করছেন তিনি।


রাজপথে নেমে কর্মসূচিতে ইসলামী দলগুলো যেসব দাবি করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি হলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতি।

এ বিষয়ে নিজ দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবারই বলেছি, পিআরের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। আমরা মনে করি যে, বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই।’

ইসলামী দলগুলোর উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধে যে দাবি করা হয়েছে, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, তা আমরা আগেই বলেছি। এখনও বলছি। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না।’

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।