পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বিনোদন বিমানবন্দরে কঙ্গনাকে থাপ্পড় মারলেন নিরাপত্তাকর্মী

বিমানবন্দরে কঙ্গনাকে থাপ্পড় মারলেন নিরাপত্তাকর্মী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৭ জুন, ২০২৪ 616
বিমানবন্দরে কঙ্গনাকে থাপ্পড় মারলেন নিরাপত্তাকর্মী

বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে এক নারী নিরাপত্তাকর্মী থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। এসময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) এই অভিনেত্রী তার পরিবারের সাথে দিল্লি যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মীর নাম কুলবিন্দর কৌর। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, চণ্ডিগড় বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কঙ্গনাকে চড় মারেন ওই নিরাপত্তাকর্মী।


একটি ভিডিওতে কুলবিন্দর কৌরকে বলতে শোনা যায়, তার মা কৃষকদের আন্দোলনে যোগ দিয়েছিলেন। তখন রনৌত এক বিবৃতি বলেছিলেন, ওই মহিলারা ১০০ টাকার জন্য প্রতিবাদে অংশ নিয়েছিলেন। কৃষকদের বিক্ষোভ নিয়ে অভিনেত্রীর এমন বক্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন বলেও জানান।‌‌


বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তদন্ত করছে।


এদিকে হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাউকে ক্ষতি করার অধিকার কারও নেই।