বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার এক সাধারণ মতবিনিময় সভা গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব ফারুক আহাম্মদ ভুঁইয়া পলাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাজী সাখাওয়াত হোসেন, আলহাজ মোশারফ হোসেন, মহিউদ্দিন আহমেদ, নাজমুল হাসান বাবু, ওয়াকিল হোসেন তুষার, কালাম শরীফ, রাশেদুজ্জামান সোহেল, নজরুল ইসলাম ভুঁইয়া এবং আব্দুস সামাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন বার্ষিক পিকনিকের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপযুক্ত স্থান (স্পট) নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া, সম্প্রতি অনুষ্ঠিত ইফতার মাহফিলের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শেষে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।