পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম সারাদেশ বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত

বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ৩০ মে, ২০২৪ 1671
বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত

গত ২৯ শে মে, বুধবার ২০২৪, পেনসিলভেনিয়ার অপার ডার্বিতে, অনারম্বর এক সভার মধ্য দিয়ে “বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়া” নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ও সভার সর্বসম্মতিতে মো: ওমর ফারুককে সভাপতি, মো: শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও খন্দকার আবুল হাছানকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। 



বৃহত্তর ময়মনসিংহ বাসির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটির সভাপতি করেন জনাব আব্দুল্লাহ আল আমিন চাঁন এবং সঞ্চালনা করেন মো: সরওয়ার আলম। পেনসিলভেনিয়ায় বৃহত্তর ময়মনসিংহ বাসিকে ঐক্যবদ্ধ করে একটি আমব্রালার নিচে সবাইকে আনার প্রয়াসে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ বলে মত দেন সভায় আগত সবাই।



উক্ত ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির মধ্যে আরও যারা আছেন তারা হলেন সহ-সভাপতি লোকমান ফকির, সহ-সভাপতি মাহমুদুল হাছান তমাল, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, সহ কোষাধ্যক্ষ মো: সেলিম খান, সাংস্কৃতিক সম্পাদক সালমান খন্দকার, প্রচার/তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর মাহতাব, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক মোহাম্মদ রাহাত, আপ্যায়ন সম্পাদক গোলাম মোস্তফা. ও এক নাম্বার কার্য্যকরী সদস্য আব্দুল্লাহ আল আমিন চাঁন।সাধারণ সভায় আগত সবাই আশাবাদ ব্যক্ত করে বলেন নবনির্বাচিত কমিটি বৃহত্তর ময়মনসিংহ বাসীকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াসে কাজ করবেন এই প্রত্যাশা সবার।