ভাঙ্গায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনকারীদের হামলায় উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার রাতে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বল“যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এরই মধ্যে আমি তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।”
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জনগণের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে আমরা যা করণীয়সব ব্যবস্থা নেবো। ক্ষতিগ্রস্ত এলাকায যারা দায়িত্বেছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে নির্দেশনা দেওয়াহয়েছে”
দিনভর তিনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত অফিস ঘুরে দেখেন এবং দ্রুত মেরামত ও প্রশাসনিক কার্যক্রম সচল করার নির্দেশ দেন। পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ও ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে স্থানীয়দের মধ্যে আস্থা কিছুটা ফিরলেও, হামলার ঘটনার পর পুরো এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। তবে ডিআইজি মল্লিকের নির্দেশে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পদক্ষেপ জোরদার করা হয়েছে।
ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক
নিজস্ব প্রতিবেআন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এরই মধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি।’