পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ভারতে প্রতিবন্ধী সন্তানকে কুমিরের মুখে ফেলে দিলেন মা

ভারতে প্রতিবন্ধী সন্তানকে কুমিরের মুখে ফেলে দিলেন মা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৭ মে, ২০২৪ 174
ভারতে প্রতিবন্ধী সন্তানকে কুমিরের মুখে ফেলে দিলেন মা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক। এই শহরেই বাস করেন রবি কুমার ও সাবিত্রী। তাদের রয়েছে দুটি সন্তান। দুই সন্তানের মধ্যে একজনের নাম বিনোদ। বয়স মাত্র ৬ বছর। বিনোদ ছিল জন্মগতভাবে বধির এবং মূক। মোট কথা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু।


তাকে নিয়ে বাবা রবি কুমার ও মা সাবিত্রীর মাঝে প্রায়ই লেগে থাকত কলহ। সর্বশেষ এ নিয়ে ঝগড়াঝাঁটির পর মা সাবিত্রী ছেলেটিকে কুমিরভর্তি খালে ফেলে দিয়েছেন। পরদিন খাল থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় অভিযুক্ত ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 


মূলত, ৩২ বছর বয়সী সাবিত্রী বাসাবাড়িতে কাজ করেন। বিনোদকে নিয়ে সাবিত্রীর সঙ্গে প্রায়ই স্বামী রবি কুমারের কলহ চলত।সাবিত্রীর স্বামী রবি কুমার রাজমিস্ত্রির কাজ করেন। ছেলেকে নিয়ে রবি প্রায়ই সাবিত্রীকে কটূক্তি করতেন এবং তাদের ছেলেকে খালে ছুড়ে ফেলতে বলতেন। 


অবশেষে, স্থানীয় সময় শনিবার বিকেলে ছেলেকে নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। ওই দিন ঝগড়ার পর সাবিত্রী তার ছেলেকে উত্তর কন্নড় জেলার খালে নিয়ে গিয়ে কুমিরভর্তি খালে ফেলে দেন।