পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম আমেরিকা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 199
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে সামনে এসেছে দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত এক প্রস্তাবিত সরকারি নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন আরও কঠোর করার বৃহত্তর পদক্ষেপের অংশ। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেছিলেন। নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে। আগে যেখানে তুলনামূলকভাবে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত, সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে আবেদন করতে হবে।

প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য জে ভিসা এবং সংবাদমাধ্যমকর্মীদের আই ভিসার নির্দিষ্ট মেয়াদ থাকবে। বর্তমানে এসব ভিসার মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচি বা যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির সঙ্গে সম্পর্কিত।

মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করছিলেন। একই অর্থবছরে (যা শুরু হয়েছে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে) প্রায় ৩ লাখ ৫৫ হাজার বিনিময় কর্মী এবং ১৩ হাজার সংবাদকর্মী ভিসা পেয়েছিলেন।

প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে। সাংবাদিকদের ভিসা, যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকত, তা কমিয়ে ২৪০ দিন করা হবে। চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র ৯০ দিন। তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন।

ট্রাম্প প্রশাসন তাদের প্রস্তাবে বলেছে, ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আরও কার্যকরভাবে “পর্যবেক্ষণ ও তদারকির” জন্য এই পরিবর্তন প্রয়োজন।