পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩১ মে, ২০২৪ 189
মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

মালয়েশিয়াগামী যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদশ এয়ারলাইন্স। ফ্লাইটটি আজ শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

শুক্রবার (৩১ মে) বিমান বাংলাদশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে। ফ্লাইটটিতে মোট ২৭১ জন যাত্রী ভ্রমণ করতে পারবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গিকারনামা বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করবে। সেই তালিকা অনুযায়ী বায়রার প্রতিনিধি নগদ টাকার বিনিময়ে টিকেট ক্রয় করতে পারবেন। বিশেষ ফ্লাইটটির ভাড়া জনপ্রতি ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রসঙ্গত, গত ২০ মে মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় ৩১ মে’র পর থেকে বাংলাদেশসহ ১৫ দেশ থেকে কোনো কর্মী নেবে না তারা। ফলে আগামীকাল শনিবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।