পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১২ এএম, ২২ মে, ২০২৪ 152
মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভুল সিদ্ধান্ত, এটি হতে পারে না— এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৯ মে) মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে মেট্রোরেলের ওপর কোনো ভ্যাট নেই। তাহলে বাংলাদেশে কেন হবে? এটি করা হলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।


সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেল জাতীয় সম্পদ। প্রতিদিন তিন লাখ লোক যাতায়াত করে। এসময় মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।


ঢাকার লোকাল বাস ও মালিকদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাসগুলো জরাজীর্ণ। অথচ সড়কে লেটেস্ট মডেলে গাড়ি চলে। মেয়রদের বলবো ব্যবস্থা নেন। ঢাকায় যেসব বাস চলে, এগুলো দেখলে খুব খারাপ লাগে। আমরা লজ্জা পাচ্ছি, মালিকরা লজ্জা পান না? বলেন, ঢাকা বসবাস অযোগ্য শহর, এটাকে বাসযোগ্য করতে হবে। বুড়িগঙ্গা নদী শেষ, এখন কর্ণফুলিও শেষ বলে মন্তব্য করেন তিনি।