পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ মোদির খোঁচার জবাবে যা বলল পাকিস্তান

মোদির খোঁচার জবাবে যা বলল পাকিস্তান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 226
মোদির খোঁচার জবাবে যা বলল পাকিস্তান

এশিয়া কাপের খেলা মাঠে যতটা না উত্তেজনা ছড়িয়েছিল, তার বেশি ছড়িয়েছে বাইরে। রোববার ফাইনাল শেষ হতে সেই উত্তাপ বেড়েছে। ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর কথার লড়াই বাড়ছে। দুদেশের মানুষের সঙ্গে রাজনৈতিক নেতারাও বার্তা দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিরোপা জেতাকে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করেছেন। মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।


ভারতের জয়ের পর নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে অভিনন্দন জানান, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’


ভারতীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা টুইট করে তীব্র নিন্দা জানান মহসিন নাকভি। তিনি লেখেন,‘যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।’


এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে কড়া প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে।