পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ‘যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না, তারাই গণভোট চাচ্ছে’

‘যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না, তারাই গণভোট চাচ্ছে’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৯ পিএম, ০১ নভেম্বর, ২০২৫ 129
‘যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না, তারাই গণভোট চাচ্ছে’

বাংলাদেশে গণভোটের সময় এখনো আসেনি উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না, তারাই নির্বাচনের ধারা ভিন্ন খাতে প্রবাহিত করতে গণভোটের কথা বলছে।

শনিবার বিকালে লাকসাম বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, পিআর-গণভোট নয়, দেশের মানুষ চায় একটি সঠিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। গণভোটের মাধ্যমে নয়, জনগণের ভোটের মাধ্যমেই পরিবর্তন আসবে।


তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্থিরতা ও অনিশ্চয়তা দূর হবে না। সামগ্রিক উন্নয়নের স্বার্থে যথাসময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।