যুক্তরাস্টের ফিলাডেলফিয়া শহরে কৃষ্ণাঙ্গের ছুড়িকাঘাতে গুরুতর আহত এক বাংলাদেশী
পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে একজন ট্যাক্সিচালক মোহাম্মদ আইয়ুব আলি।গতকাল রাত্রে ট্যাক্সি চালানো অবস্থায় এক কৃষ্ণাঙ্গ গাড়ি ছিনতাই এর চেষ্টা করে, মোহাম্মদ আইয়ুব আলি গাড়ি দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে কৃষ্ণাঙ্গ আইয়ুব আলীর উপর ক্ষিপ্ত হয়ে ছুড়িকাঘাত করে তাকে গুরুতর জখম করে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।পরে পুলিশ আইয়ুব আলিকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান এবং গাড়িটিও উদ্ধার করে।
বাংলাদেশী কমিটির অনেকের সাথে আলাপ কালে জানা যায় জনাব আইয়ুব আলী কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি এই আঞ্চলিক সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। জনাব আইয়ুব আলী এখন ফিলাডেলফিয়ার Penn Presbyterian Medical Centere চিকিৎসাধীন অবস্থায় আছেন। উনার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশী কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসতে পারেন।