পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০০ এএম, ০১ জানুয়ারি, ২০২৬ 203
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

ঢাকা

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ভারতের কূটনীতিকদের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে ওঠা বিতর্কের জবাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।


পোস্টে ডা. শফিকুর রহমান জানান, রয়টার্সের একজন সাংবাদিক সাক্ষাৎকারের সময় জানতে চান—প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সেরে ওঠার পর চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় দেশ-বিদেশের অনেকেই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাঁর বাসায় এসে সাক্ষাৎ করেন।


তিনি লেখেন, “অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।” এ সময় তিনি স্পষ্ট করেন, যেসব কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়গুলো আগেও প্রকাশ্যে জানানো হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ সম্পর্কেও পাবলিসিটি দিতে চাওয়া হয়েছিল। তবে ওই দুই কূটনীতিক তখন বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন বলে তিনি উল্লেখ করেন।


ডা. শফিকুর রহমান আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে এবং সেখানে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।


ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু দেশীয় গণমাধ্যম ভারতের সঙ্গে জামায়াত আমীরের ‘গোপন বৈঠক’ হয়েছে বলে যে সংবাদ পরিবেশন করেছে, তা বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। এ ধরনের সংবাদের তিনি তীব্র নিন্দা জানান।


একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, প্রকৃত তথ্য যাচাই না করে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য।


উল্লেখ্য, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার ও তা ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদনের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। ডা. শফিকুর রহমানের এই ব্যাখ্যাকে ওই বিতর্কের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।