পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ‘রাজনীতি নয়, বিএনপি নেতাকর্মীদের অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে’

‘রাজনীতি নয়, বিএনপি নেতাকর্মীদের অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৩ এএম, ২২ মে, ২০২৪ 150
‘রাজনীতি নয়, বিএনপি নেতাকর্মীদের অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে অপরাধী হিসেবে, রাজনীতির কারণে নয়। অপরাধীদের কোনো দল নেই জানিয়ে তাদেরকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী আখ্যাও দেন তিনি।


সোমবার (২০ মে) দুপুরে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, অপরাধীদের কোন দল নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত। আর সন্ত্রাস এবং অপরাধীর ঠিকানা জেল। নেতাদের কারাবন্দি নিয়ে মিথ্যাচার করছে বিএনপি, এমন মন্তব্যও করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি তাদের আমলে ৬২ হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে জেলে রেখেছিল।


ওলামা লীগকে উদ্দেশ্য করে কাদের বলেন, ধর্মের নামে ধর্মব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে হবে। শেখ হাসিনার মতো সৎ এবং আদর্শবান রাজনীতিবিদকে অনুসরণ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করা এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকতেও ওলামা লীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেম ওলামাদের উন্নয়নে ভূমিকা রেখেছে। এর আগের সরকারগুলোর সময় তাদের দাবি উপেক্ষিত হয়েছিলো।