পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ রোনালদোর গোলের ফিফটি ৭ ম্যাচে রোনালদোর ৩ হ্যাটট্রিক

রোনালদোর গোলের ফিফটি ৭ ম্যাচে রোনালদোর ৩ হ্যাটট্রিক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৫ মে, ২০২৪ 290
রোনালদোর গোলের ফিফটি ৭ ম্যাচে রোনালদোর ৩ হ্যাটট্রিক

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

গতকাল রাতের হ্যাটট্রিকে এ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরিও পূরণ করেছেন রোনালদো। এ মৌসুমে ৫২ ম্যাচ খেলে পর্তুগিজ এ মহাতারকা গোল করেছেন ৫২টি। আর সৌদি প্রো লিগে রোনালদোর জ্বলে ওঠার রাতে আল নাসরের জয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে। দলের হয়ে অন্য তিন গোল করেছেন ওতাভিও, সাদিও মানে এবং মোহাম্মদ আল-ফাতিল।গত রাতে ঘরের মাঠে ম্যাচটির শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পরে দ্বাদশ মিনিটে এসে বাড়ান ব্যবধান। প্রথমার্ধেই ১৮তম মিনিটে ওতাভিও এবং ৪৫তম মিনিটে গোল করেন মানে। এতে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।পরে দ্বিতীয়ার্ধে শুরুতে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এবং শেষ দিকে এসে ম্যাচে নিজেদের ষষ্ঠ ও শেষ গোলটি আসে আল-ফাতিলের পায়ে।লিগে মৌসুমের শুরুর তিন ম্যাচ মিস করেও ২৭ ম্যাচ ৩২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে বেশ শক্ত স্থানেই আছেন রোনালদো। ২৩ গোল করে দুইয়ে আছেন আল-হিলালের মিত্রোভিচ।গোলের সংখ্যায় আল-হিলালের ফরোয়ার্ডকে আল নাসর ছাড়িয়ে গেলেও পয়েন্টের হিসেবে তালিকার দুইয়ে আছে তারা। বড় ব্যবধানের এই জয়ের পর ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। এদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮৩।পাশাপাশি এই হ্যাটট্রিকে ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলসংখ্যা এখন ৮৯০টি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’