পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি শেখ হাসিনার বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের

শেখ হাসিনার বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 122
শেখ হাসিনার বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের

সকল রাজনৈতিক দলকে নিয়ে শেখ হাসিনার বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমিই শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেয়ার পরই রায়ের দিকে যাবে। তবে শুধু এই একটি মামলাই নয়, তার অন্যান্য মামলারও সুষ্ঠু বিচার করতে হবে। ট্রাইব্যুনাল ও সাধারণ আদালতে যাতে বিচার চলমান থাকে সেই প্রতিশ্রুতির বিষয়ে সরকারের কাছে আমরা রোডম্যাপের দাবি জানিয়েছি।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে আমরা সন্তুষ্ট। অর্থাৎ রায়ের দিকে দ্রুততম সময়ে যাবে। তবে বাকি সব মামলাও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে। এজন্য যেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করে সরকার।


শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক-রাজনৈতিকভাবে আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এদিকে এগোতে হবে। তবে এ মামলার রায় হয়ে গেলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। বর্তমান সরকারসহ যেকোনো সরকারের জন্যই নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করবো এ সরকার সেই দায়িতদায়িত্ব যথাযথ পালন করবে।