সাবেক এমপি সুমন রাজধানী থেকে গ্রেফতার
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০২:০৪ পিএম,
০৯ অক্টোবর, ২০২৫
81
নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ডিএমপির পাঠানো বার্তায় জানানো হয়, সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।