পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় সিলেটে পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ, উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির

সিলেটে পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ, উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ জুন, ২০২৪ 111
সিলেটে পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ, উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির

সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রায় চার লাখ পানিবন্দি মানুষের দিন কাটছে কষ্টে। নগরীর সুবহানিঘাট, উপশহর, যতরপুর, জামতলা’সহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। ডুবে আছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাসাবাড়ি-দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে নগরবাসী।


সুরমা-কুশিয়ারা নদীর পানি কমলেও এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। দুর্ভোগ কমেনি জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর।


পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সিলেট সদরসহ ৮ উপজেলার প্রায় চার লাখ মানুষ এখনও পানিবন্দি। এরমধ্যে সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের ৪ হাজার মানুষ রয়েছেন।


দুর্ভোগের বর্ণনা দিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, পানি কমছে না। মানুষের দুর্ভোগও কমছে না। রাস্তাঘাট, ঘর-বাড়িতে নোংরা পানি উঠেছে। প্লাবনের এই পানি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। আবার এসব পানি শরীরে লাগলে চুলকানি হচ্ছে। জীবিকার প্রয়োজনেও মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বন্যা কবলিত মানুষরা খুবই কষ্টে দিন কাটাচ্ছে বলেও জানান তিনি।