পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় ২০০ কোটির প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন এমপি আনার!

২০০ কোটির প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন এমপি আনার!

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ এএম, ২৩ মে, ২০২৪ 142
২০০ কোটির প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন এমপি আনার!

লকাতার নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত মরদেহ পাওয়া যায়, তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার। আর তা ভাড়া দেয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের দেয়া তথ, গত ১৩ মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশ ধারনা করছে। তিনি কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট ৬ জন জড়িত বলেও ধারনা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি যেমন রয়েছে, আছে ভারতীয় নাগরিকও।

স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য, আনোয়ারুল আজীম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন। তার সাথে কথাও বলেন তারা। পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি।

এদিকে, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

গত ১১ মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজীম। ওইদিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে যাবার পর কয়েক দিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে। কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা ১৯ মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ করছিদু’দেশের পুলিশই।