২২ জন বাংলাদেশী আমেরিকান গ্রাজুয়েট স্টুডেন্ট পেলেন বিএসিএফ সম্মাননা পদক।
১৪ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অংগরাজ্যের আপার ডার্বিতে স্থানীয় ঢাকা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় 2nd BACF কলেজ গ্রাজুয়েশন এওয়ার্ড এবং পেনসিলভেনিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান। ছয় শতাধীক দেশী বিদেশী নানা শ্রেনীর অতিথিদের অংশগ্রহনের ঝাঁকজমকপূর্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া।
অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অংগরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্রাজুয়েশন করা ২২ জন ছাত্রছাত্রীদের সম্মাননা পদক প্রদান করা হয়, যারা সবাই বাংলাদেশী বংশদ্ভুত আমেরিকান। এরা হলেন এ্যান্জেলা জাহান, ডাঃ ফাবলিহা খোরশান, কাজী জাহেদ, নাহিদ আবদুল্লাহ, মুসাররাত হোসেন, সামাহ শারিমন, নিশাত চৌধুরী, মোঃ মুহিদুল, হুমরা মিম, আনিকা সাফা, মায়িহা নূর, সাবাব ভূঁইয়া, নাজিফা কালাম, তাহিসন নাসিমা, অনিন্দিতা কুন্ডু, রায়হানা চৌধুরী, মাহমুদুল টোটন, কিবরিয়া চৌধুরী, খন্দকার সাঈম ও সানিজদা আফরোজা।
স্টুডেন্টদের এওয়ার্ড গ্রহণের পর পরই সমাজ বা রাষ্ট্রে স্ব স্ব ক্ষেত্র অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (বীর প্রতিক), আমেরিকার স্থানীয় রাজনীতিতে ডঃ নিনা আহমেদ, চিকিৎসা বিজ্ঞানে ডাঃ ফাতেমা আহমেদ, সংস্কৃতিতে সুস্মিতা গুহ রায়, সমাজ সেবায় সাদেক কাপ্তান মিয়া, স্থানীয় রাজনীতিতে শেখ সিদ্দিক, বাংলাদেশী আমেরিকান প্রথম মেয়র মাহবুবুল তৈয়ব, ফটো সাংবাদিকতায় আবুল ফজল এবং মানবিক সংগঠন হিসেবে বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়া।
পরিশেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।