পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় ৬ ছাত্র নেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ভুয়া’

৬ ছাত্র নেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ভুয়া’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৭ এএম, ০২ সেপ্টেম্বর, ২০২৪ 178
৬ ছাত্র নেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ভুয়া’

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ৬ বাংলাদেশি ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে এই সংবাদকে ভুয়া বলে আখ্যা দিয়েছে ভারতের সরকারি সূত্র।এর কোন সত্ততা খুজে পাওয়া যায় নাই।

রোববার (১ সেপ্টেম্বর) ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য প্রিন্ট জানায়, এ ধরনের সংবাদের কোনো ভিত্তি দেই। এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এরআগে, শনিবার বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যমে ৬ ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে সংবাদ প্রচারিত হয়। ৬ জনের নাম উল্লেখ করে বলা হয়, ভারত বিরোধী বক্তব্য এবং দেশটির প্রতি বিদ্বেষী মনোভাব ছড়ানোর অভিযোগেই এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নির্দেশনা পাঠানো হয়েছে।

সেই ছাত্রনেতারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

প্রসঙ্গত, গেল জুলাই মাসজুড়ে চলা আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন উল্লিখিত এই নেতারা। গণমাধ্যমে দুই দেশের সম্পর্ক নিয়ে বেশ কিছু মন্তব্য করতে দেখা যায় তাদের।