পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া

৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪ 158
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া! শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে হয় এই কম্পন। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬ দশমিক ৫। জাতীয় ভূমিকম্পতত্ত্ব কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) এমনটা জানিয়েছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, জাকার্তা এবং নিকটবর্তী বাদুংয়ে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। বাদুংয়ের বাসিন্দা ইমান কৃষ্ণওয়ান সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমি আমার স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের হওয়ার জন্য চিৎকার করেছিলাম।” সাধারণত ভূমিকম্প প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হলেও এবার ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়।


দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াকে বলা হয় ‘রিং অফ ফায়ার’। পৃথিবীর অন্যতম সংবেদনশীল অংশ হওয়ায় এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। এটি এমন একটি স্থানে উপস্থিত রয়েছে যেখানে পৃথিবীর অনেক টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়।