পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডা. তাসনিম জারা

৭ ঘণ্টায় ১২ লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডা. তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩২ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৫ 209
৭ ঘণ্টায় ১২ লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডা. তাসনিম জারা

ঢাকা: মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি নির্বাচনী অনুদান পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনগণের কাছে অনুদান চেয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেন। এর পরপরই ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানান তিনি।


পরবর্তীতে আরেকটি ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন,

“মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”


তিনি আরও জানান, তার নির্বাচনী তহবিলের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে।


এর আগে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, বিকাশের একদিনে সর্বোচ্চ লেনদেনের সীমা অতিক্রম করায় ওই মাধ্যমে সাময়িকভাবে আর অর্থ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। সে কারণে তিনি অনুদান পাঠাতে আগ্রহীদের অন্য বিকল্প মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান।