৭ ত্রাণকর্মী নিহত ইসরায়েলি হামলায়
ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম
সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে গতকাল সোমবার ইসরায়েলি বিমান হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। তাঁদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি) কয়েকজন সদস্যও আছেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। আইআরজিসি বলেছে, হামলায় তাদের সাত সদস্য নিহত হয়েছেন।
সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে মধ্য গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড) ৭ কর্মী নিহত হয়েছে। সোমবার ( ১ এপ্রিল) দেইর এল-বালাহতে তারা নিহত হয় বলে দাবি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সিরিয়ায় নিযুক্ত ইরানি দূত হোসেন আকবরি অবশ্য নিহত ব্যক্তির সংখ্যা আরও কম বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে চালানো ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। যুদ্ধবিমান থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় পুরো ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনের ভেতর যাঁরা ছিলেন, তাঁরা সবাই হতাহত হয়েছেন। মৃতদেহগুলো উদ্ধার ও আহত ব্যক্তিদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনার কাজ চলছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, হামলায় আইআরজিসির বৈদেশিক অভিযান শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার রেজা জাহেদিও নিহত হয়েছেন।
হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। হামলায় নিহত অস্ট্রেলিয়ার ত্রাণকর্মী লালজাওমি জোমি ফ্রাঙ্ককমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ ঘটনার সম্পূর্ণ জবাবদিহিতা চাইতে অস্ট্রেলিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছেন তিনি।