Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › আকাশসীমা খুলে দিয়েছে ইরাক ও জর্ডান

আকাশসীমা খুলে দিয়েছে ইরাক ও জর্ডান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 191
আকাশসীমা খুলে দিয়েছে ইরাক ও জর্ডান

ইসরায়েলে হামলার জেরে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল জর্ডান, ইরাক ও লেবানন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেসামরিক বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় এই তিন দেশ। তবে বন্ধের প্রায় ১২ ঘণ্টা পর আকাশসীমা খুলে দেয়ার কথা জানিয়েছে জর্ডান ও ইরাক। খবর আল জাজিরার।

জর্ডানের সিভিল অ্যাভিয়েশন রেগুলেটরি অথরিটির বরাতে দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে।


এছাড়াও, ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে উঠার পর দেশটির আকাশসীমা আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এদিকে, এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে।


উল্লেখ্য, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে পাঠানো বেশ কয়েকটি ড্রোন জর্ডানের আকাশসীমা দিয়ে উড়ে আসার চেষ্টা করলে দেশটির বিমান বাহিনী সেগুলো ধ্বংস করে।