অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 197
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধকারী পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছেন দুজন শ্রমিক।


গুলিবিদ্ধরা হলেন– পোশাক শ্রমিক চাঁদনী খাতুন (২৪) ও রাজ্জাক (৩৩)। চাঁদনী সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পারখোলা গ্রামের শাকিলের স্ত্রী। আর রাজ্জাক গাইবান্ধা সদর উপজেলার চকবহনপুর গ্রামের মোহাম্মদ আফসার সরকারের ছেলে। তারা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।


আজ রোববার (২১ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।


আহতদের সহকর্মী শাকিল জানান, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে নারায়ণগঞ্জের বিসিক এলাকায় অবন্তী কালার টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য শটগানের গুলি চালায়। এতে একজনের দুই হাতে এবং অন্যজন ডান হাতে গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন তারা।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী ও পুরুষসহ দুজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।