Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াতকারী মামুন গ্রেপ্তার

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াতকারী মামুন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 264
নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াতকারী মামুন গ্রেপ্তার

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইনক এর চেক জালিয়াতকারী মামুনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। গ্রেপ্তারকৃত মামুন বাংলাদেশ সোসাইটির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার জালিয়াতির চেষ্টাকারী। তার বিরুদ্ধে কুইন্স ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলার ডকেট নম্বর সিআর-০১৭২৫৭০-২৪ কিউএন। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে চেক জালিয়াতি, চুরি এবং ব্যক্তিগত তথ্য চুরি। আগামী ৮ই মে তার মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। মামুন গ্রেপ্তার হওয়ায় তার সহযোগীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।

গত বছর ১৯ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়াস্থ টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করা হয়। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে মামুন ১ লাখ ৬৫ হাজার ডলার উত্তোলন করতে ব্যর্থ হয়। চেক জালিয়াতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা মামলাও দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ মাস ধরে গোয়েন্দা পুলিশ তদন্তের পর ব্যাংকের ভিডিও ফুটেজ থেকে মামুনকে শনাক্ত করা হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিউ ইয়র্ক পুলিশ।

বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ নওয়াদ হোসেন সিদ্দিকী সাংবাদিকদের জানান, বাংলাদেশ সোসাইটির ফিউনারেল হোমের জন্য নির্ধারিত অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাথের ‌ করার চেষ্টা করেন মামুন। জালিয়াতকারী সোসাইটির রেগুলার অ্যাকাউন্টের মতো নকল চেক তৈরি করে, রাউটিং নম্বর দেয়, চেক নম্বর দেয় এবং জাল স্বাক্ষরও করে। সাধারণত এই পর্যন্ত হ্যাকিংয়ের ক্ষেত্রে দেখা গেছে, তথ্য চুরি করে অন্যভাবে আত্মসাৎ করে, কিন্তু জালিয়াতকারী এতোই ধুরন্ধর যে অবিকল সব জাল করে নিজেই যায় ব্যাংকে। কয়েক ধাপে সে সফলও হয়। কিন্ত সোসাইটির দায়িত্বশীলদের তৎপরতায় বড় ধরনের বিপর্য়ের হাত থেকে রক্ষা পায় সোসাইটির ব্যাংক অ্যাকাউন্ট।

একজন বাংলাদেশি হয়ে মামুন, প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠনের অ্যাকাউন্ট হ্যাকসহ চেক জালিয়াতের ঘটনায় কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সবাই মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।