Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ এএম, ২৩ এপ্রিল, ২০২৪ 176
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি: যুক্তরাষ্ট্র

২০২৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সোমবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র বিভাগের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন খবর রয়েছে তাদের কাছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, বিধি বহির্ভূত ধরপাকড়ের কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।


এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা বড় ধরনের সমস্যা, রাজনৈতিক গ্রেফতার, মতপ্রকাশে বাধা, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, শান্তিপূর্ণ সভা–সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে বিধিনিষেধের কথাও বলা হয়েছে এতে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকার কথাও বলা হয়েছে প্রতিবেদনটিতে।


মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন বলেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের দায়মুক্তি দেয়ার নজির রয়েছে। এ ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই সরকার মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত করতে এবং শাস্তি দিতে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি।


এছাড়া, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে বলেও এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।