Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › লন্ডনে প্রচণ্ড বিক্ষোভের মুখে ট্রাম্প

লন্ডনে প্রচণ্ড বিক্ষোভের মুখে ট্রাম্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ 153
লন্ডনে প্রচণ্ড বিক্ষোভের মুখে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এ সময় তারা ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানান।

দুইদিনের সফরে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সস্ত্রীক যুক্তরাজ্য পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজকীয় আড়ম্বরের মধ্যদিয়ে উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, উইলিয়ামস ও কেট দম্পতি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সফর ঘিরে রাজকীয় আয়োজনের মধ্যেই লন্ডনে শুরু হয় ট্রাম্পবিরোধী বিক্ষোভ। এ সময় রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। প্ল্যাকার্ড আর ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হতে থাকে চারপাশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

 

বিক্ষোভে অংশ নেয়া একজন বলছিলেন, ‘তার উচিত নিজ দেশের প্রতি মনোযোগ দেয়া এবং অন্যদেশের বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশেষ করে গাজাইস্যু নিয়ে। তার ইসরাইলের প্রতি সমর্থন ও অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।’

 

ওই বিক্ষোভকারী আরও বলেন, ‘এ দেশের অধিকাংশ মানুষ গাজা হত্যাযজ্ঞের অবসান চায়। তারা ট্রাম্পের নীতির সঙ্গে কোনোভাবেই একমত নয়। আমি বুঝি না, যে আন্তর্জাতিক আইন ভাঙার আহ্বান করছে, বর্ণবৈষম্য চালাচ্ছে, তাকে কীভাবে এখানে আসার অনুমতি দেয়া হচ্ছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্টের পৌঁছানোর আগ মুহূর্তে উইন্ডসর ক্যাসেলের দেয়ালে ভেসে ওঠে ট্রাম্প ও যৌন অপরাধে দণ্ডিত প্রয়াত জেফরি এপস্টেইন ও ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রুর ছবি। এ ঘটনায় অন্তত ৪ জনকে গ্রেফতার করা হয়।