Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
হোম বাংলাদেশ “ঈদ উল ফিতর ২০২৪” পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যের ঈদের জামাতের সময় সূচী

“ঈদ উল ফিতর ২০২৪” পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যের ঈদের জামাতের সময় সূচী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৯ এপ্রিল, ২০২৪ 1239
“ঈদ উল ফিতর ২০২৪” পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যের ঈদের জামাতের সময় সূচী

স্টাফ রিপোর্টারঃ মোহাম্মদ ওমর ফারুক॥

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যের ঈদের জামাতের সময় সূচীঃ যুক্তরাষ্ট্রে এই বছর ঈদ কাজের দিনে।

ঈদের চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পেনসিলভেনিয়াসহ আমেরিকার অন্যান্য স্টেটে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিএ ঈদুল ফিতর। শুক্রবার(০৫ই এপ্রিল) ছিল রোজার মাসের শেষ জুম্মা আর লায়লাতুল কদর ও ছিলো শুক্রবার দিবাগত রাত।

এ বছর সপ্তাহের মাঝখানে ঈদ হবে। অন্যান্য দেশের মত ঈদে কোন সরকারী ছুটি থাকেন না দেশটিতে।

ঈদ হলো আনন্দের উৎসব। তাই একমাসের সিয়াম/রোজা শেষে ঈদের দিন সকালে নামাজ পড়ে নতুন পোশাক পরে, ভালো—মন্দ খাওয়া এবং আত্বীয়/স্বজন ও বন্ধুদের বাসায় বেড়ানো ঈদের অন্যতম আকর্ষন। তবে এবার আমেরিকার ঈদ সপ্তাহের মাঝখানে হওয়ায় এবং কাজের দিনে হওয়ায় অনেকের জন্য তা খুব সুককর নয়। এখন বিপুল সংখ্যক বাংলাদেশী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করেন তারা যদি আগে থেকে ছুটির ব্যবস্থা করতে পারেন তাদের কাজের জায়গায়, তারা সপরিবারে ঈদ উদযাপন করতে পারবেন আনন্দ মুখরতায়।

ঈদ জামাতের সময় সূচীঃ

এর মধ্যেই পেনসিলভেনিয়ায় রাজ্যর বিভিন্ন সিটির মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলো ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে। তাদের সময়সূচি হলোঃ

নর্থ ইষ্টঃ

বেসাপারে উদ্যোগে নর্থ ইষ্ট ফিলাডেলফিয়ায় জার্ডেল পার্ক মাঠে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ঃ৩০ মিনিটে। ঠিকানা ১৪০০ কটম্যান অ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, পিএ।

নর্থ ইষ্ট ইসলামিক সেন্টারের উদ্যোগে টাইসন মসজিদের সামনের সড়কে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ১৪২১ টাইসন অ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, পিএ।

মসজিদ তাকওয়া ইসলামিক কেন্দ্রের উদ্যোগে মসজিদ তাকওয়ায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ঃ১৫ মিনিটে। ঠিকানা ৭৯১৮ ফ্রাঙ্কফোর্ড এ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, পিএ।

সিরাতুল জান্নাহ সেন্টারের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ঃ০০ টায়। ঠিকানা ৭৬৩২ ক্যাস্টর অ্যাভিনিউ (সাদাফ এবং সুইট এন্ড কারী রেষ্টরেন্টের পার্কিং লটের মধ্য), ফিলাডেলফিয়া, পিএ।

মসজিদ আল-সালাম মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৭ঃ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ৭৩৩৮ এলগিন স্ট্রিট, ফিলাডেলফিয়া, পিএ।

মসজিদ আল-ফুরকানে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৭ঃ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ৭২৫২ রুজভেল্ট ব্লোবার্ড, ফিলাডেলফিয়া, পিএ।

আল-রাশিদিন ইসলামিক সেন্টার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ঃ০০ টায়। ঠিকানা ৯২৫৫ রুজভেল্ট ব্লোবার্ড, ফিলাডেলফিয়া, পিএ।

আপারডাবীঃ

মসজিদ আল মদিনার উদ্যোগে আপারডাবীর কার্ডিংটন মাঠে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ওয়ালনার্ট স্ট্রিট এবং কেন্ট রোডের মধ্য, আপারডাবী, পিএ।

ইসলামিক সেন্টার অফ ডেলওয়্যার ভ্যালির মসজিদে একটি জামাত অনুষ্ঠি হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ২৫০২ টাউনশিপ লাইন রোড, হাভারটাউন, পিএ।

মুনা সেন্টার অফ আপারডাবীর উদ্যোগে আপারডাবীর গ্রাহন খেলার মাঠ এবং স্কেটিং অঙ্গনে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ৬৫০০ কলোহিল, আপারডাবী, পিএ।

মসজিদ ওমরে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯ঃ৩০ মিনিটে। ঠিকানা ৫১ সাউথ স্টীট, স্টেট রোড, আপার ডার্বি, পিএ।

সেন্টার সিটি এবং ওয়েষ্ট ফিলাডেলফিয়াঃ

বায়তুল মোকারম জামে মসজিদের উদ্যোগে বায়তুল মোকারম মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৮ঃ০০ টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৮ঃ৪৫ মিনিটে। ঠিকানা ১৮ সাউথ ৪৩ তম রাস্তা, ফিলাডেলফিয়া, পিএ।

ওয়েষ্ট ফিলি জামে মসজিদ এবং ইসলামিক সেন্টারে একটি জামাত হবে সকাল ৮ঃ৩০ মিনিটে। ঠিকানা ৫৩২৯ মার্কেট স্ট্রীট, ফিলাডেলফিয়া, পিএ।

আল-আকসা ইসলামিক সোসাইটি মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৭ঃ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯ঃ০০ টায়। ঠিকানা ১৫০১ জার্মানটাউন এ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, পিএ। 

মসজিদ আল-জামিয়ায় একটি জামাত হবে সকাল ৭ঃ৩০ মিনিটে। ঠিকানা ৪২২৮ ওয়ালনার্ট স্ট্রিট, ফিলাডেলফিয়া,পিএ।

বেনসালামঃ

বেনসালেম জামে মসজিদের উদ্যোগে বেনসালেম মসজিদে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ঃ০০ টায়। ঠিকানা ৩৫৬০ উডহেভেন রোড, বেনসালেম, পিএ।

ল্যান্সডেলঃ

নর্থ পেন মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৮ঃ০০ টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯ঃ০০ টায়। ঠিকানা ৬০০ ম্যাপেল অ্যাভিনিউ, ল্যান্সডেল।

হাটফিল্ড জামে মসজিদে একটি জামাত হবে সকাল ৮ঃ০০ টায়। ঠিকানা ১৫১১ কাউপথ রোড, হাটফিল্ড, ল্যান্সডেল।

ইসলামিক সোসাইটি অফ গ্রেটার ভ্যালি ফোর্জ (ISGVF) এর উদ্যোগে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৬ঃ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হবে সকাল ৮ঃ০০ টায় এবং তৃতীয় জামাত হবে সকাল ৯ঃ০০ টায়। ঠিকানা স্টারডাস্ট হোটেল (পূর্বে রেডিসন হোটেল মেইন হল), 1160 1st Ave, King Prussia, PA.