Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
এআইয়ের দখলে সাইবার হামলা, সপ্তাহের কাজ হচ্ছে কয়েক দিনে: সফোসের সতর্কবার্তা সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা
হোম আন্তর্জাতিক গোপন লেনদেন’ বাড়ছে, চীন ও রাশিয়াতে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সিও

গোপন লেনদেন’ বাড়ছে, চীন ও রাশিয়াতে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সিও

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ মে, ২০২৪ 374
গোপন লেনদেন’ বাড়ছে, চীন ও রাশিয়াতে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সিও

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

দক্ষিণ চীনের এক অ্যাপ্লায়েন্স কোম্পানি রাশিয়ায় পণ্য পাঠাতে গিয়ে বিপাকে পড়েছে। বিষয়টি পণ্যের গুণগত মান–সম্পর্কিত নয়। চীনের বড় বড় ব্যাংকগুলো রাশিয়ার সঙ্গে লেনদেন সীমিত করেছে, সে কারণেই এই বিপত্তি। এসব ব্যাংক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে আছে।বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই পরিস্থিতিতে রাশিয়ার পণ্য পাঠাতে চীনের এই কোম্পানি রাশিয়া-চীন সীমান্তে মুদ্রা বিনিময়কারীদের দ্বারস্থ হয়েছে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ওয়াং নিজেই এ তথ্য দিয়েছেন। এই ব্যক্তি নিজের ব্যক্তিগত নাম ব্যবহার করেন না; বরং তিনি পারিবারিক পদবি ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।মার্চে রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নাসহ বেশ কয়েকটি চীনা ব্যাংক পরোক্ষ নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া থেকে ইউয়ানে পেমেন্ট নেয়া বন্ধ করে দিয়েছে। এ কারণে চীন থেকে ৮০ শতাংশ পেমেন্ট ফিরে গেছে।বিষয়টির সঙ্গে ওয়াকিবহাল একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, মস্কো ও বেইজিংয়ের বাণিজ্যে আন্তঃসীমান্ত লেনদেনে বেশ কয়েকটি দেশ ব্যবহার হচ্ছে। এর মধ্যে রয়েছে হংকং, কিরগিজস্তান, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু কোম্পানি পেমেন্ট পরিষেবায় কার্যক্রম বাড়িয়েছে। রাশিয়া থেকে চীনে লেনদেন দ্রুত করার জন্য তারা অস্থায়ী চেইনও তৈরি করেছে।মধ্যস্থ করে এমন দুই রুশ পরামর্শক জানান, চীনের সঙ্গে লেনদেন করছে এমন প্রায় অর্ধেক রুশ সংস্থাই মধ্যস্থতাকারীদের সাহায্য নিচ্ছে। ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতায় পড়া রাশিয়ার প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এক বছর আগেই এসব মধ্যস্বত্বভোগীদের সঙ্গে সমঝোতায় আসে।বর্তমানে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর মাত্র এক-পঞ্চমাংশ চীনের ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি ব্যবহার করতে পারে। এছাড়া মাত্র ৩০ শতাংশ সীমিত আকারে ব্যবহার করতে পারে।চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের এক বাণিজ্য সংগঠনের নেতারা বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রাশিয়া ও চীনের মধ্যে এ ধরনের গোপন লেনদেন আরও বাড়বে। কিন্তু এই পদ্ধতিতে লেনদেনের বড় ঝুঁকি আছে।এদিকে মস্কোভিত্তিক এক রুশ ব্যাংকার বলেছেন, ক্রিপ্টোকারেন্সি ২০২১ সালে চীনে নিষিদ্ধ হলেও এটাই হয়তো লেনদেনের একমাত্র উৎস হয়ে উঠতে পারে। চীনের বড় ও ছোট ব্যাংকের কেওয়াইসির দরজা পেরিয়ে যাওয়া কঠিন।যাঁরা এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন, তাঁরা সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। তবে ঠিক কী পরিমাণ লেনদেন বড় বড় ব্যাংকগুলো থেকে ছুটে গেছে, সে বিষয়ে রয়টার্স নিশ্চিত করে কিছু বলতে পারেনি।