Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
এআইয়ের দখলে সাইবার হামলা, সপ্তাহের কাজ হচ্ছে কয়েক দিনে: সফোসের সতর্কবার্তা সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা
হোম আন্তর্জাতিক রইসির মৃত্যুর জন্য আমেরিকা দায়ী: রাশিয়া

রইসির মৃত্যুর জন্য আমেরিকা দায়ী: রাশিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৯ এএম, ২৩ মে, ২০২৪ 197
রইসির মৃত্যুর জন্য আমেরিকা দায়ী: রাশিয়া

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর জন্য আমেরিকার নিষেধাজ্ঞাকে দায়ী করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ মঙ্গলবার (২১ মে) কাজাখস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আমেরিকানরা এটি অস্বীকার করে। কিন্তু সত্য হলো, যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, তারা খুচরা যন্ত্রাংশ পায় না।


লাভরভ বলেন, ইরানের নিহত প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সবার সঙ্গে আমার গভীর যোগাযোগ ছিল। সত্যি বলতে, তাদের মৃত্যুর পর ইরানের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। ল্যাভরভের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুমকিতে বিশ্বের এভিয়েশন খাতের নিরাপত্তা।


প্রসঙ্গত, রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।