Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
হোম আন্তর্জাতিক মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই, অনাহারে ৩৬ বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই, অনাহারে ৩৬ বাংলাদেশি কর্মী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৬ মে, ২০২৪ 174
মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই, অনাহারে ৩৬ বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই অনাহারে সময় কাটাচ্ছেন ৩৬ বাংলাদেশি কর্মী। বেতন চাইতে গেলে নানা কথা বলে সময় পার করছে মালিকপক্ষ। গত ৫ মাস কাজ করার পর বেতনের আশায় অর্ধাহারে দিন পার করছেন কলিং ভিসায় মালয়েশিয়ায় আসা এই ৩৬ বাংলাদেশি কর্মী।

৩৬ জন ছাড়াও দেশটিতে যাওয়া বিভিন্ন কোম্পানীর কর্মীদের সঙ্গে এমনটাই ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সকাল থেকে সন্ধ্যা, ছুটির দিনে তিনগুণ কাজ করেও বেতন পাচ্ছেন না তারা।


জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন মালয়েশিয়ায় পাড়ি জমান এই ৩৬ বাংলাদেশি কর্মী। দালালের মাধ্যমে বাংলাদেশের গ্রীনলাইন ওভারসীজের মাধ্যমে মালয়েশিয়ার জংথিয়ান এআরডিসি এসডিএন বিএইচডি কোম্পানিতে কাজে যান তারা। বর্তমানে কুয়ালালামপুরের বুকিতজলিল এলাকার একটি প্রজেক্টে কাজ করছেন তারা। প্রথমে ২ মাসের বেতন পেলেও ৫ মাসের বেতন এখনও পাননি তারা।বেতন চাইতে গেলেই মালিক পক্ষ দেই দিচ্ছি বলে সময় পার করছে। গত ৫ মাসে বাড়িতে পরিবারকে টাকা পাাতে পারেননি কেউই। এমনকি তাদের কাছে হাত খরচের টাকাও নেই। কর্মীরা বলছেন, চলতি বছরের ১৯ জুলাই ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে।


উপায়ন্তর খোঁজে না পেয়ে ২৪ মে সকালে ৩৬ জন কর্মী মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে কোম্পানীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিনই ৩৬ জন কর্মীকে হাইকমিশনে বসিয়ে রেখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশে তাৎক্ষণিক মালিকপক্ষকে ডেকে আনা হয়। কোম্পানীর জেনারেল ম্যানেজার লুহ সুই লিনের সঙ্গে আলোচনায় বসেন প্রথম সচিব শ্রম এ এস এম জাহিদুর রহমান। দীর্ঘ আড়াই ঘণ্টার আলোচনায় কোম্পানির পক্ষ কর্মীর বকেয়া বেতন আগামী জুন ও জুলাই মাসে পরিশোধ করার জন্য হাইকমিশনকে আশ্বাস দেয়া হয়।


আলোচনার পর এ বিষয়ে জানতে চাইলে প্রথম সচিব শ্রম এ এস এম জাহিদুর রহমান জানান, কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। জুন এবং জুলাই মাসে ৩৬ জন কর্মীও বকেয়া বেতন পরিশোধ করবে এবং দ্রুত কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনো কর্মী সমস্যায় থাকেন বা মালিকপক্ষের আচরণ সম্পর্কে হাইকমিশনকে অবিহিত করেন তাহলে হাইকমিশন দ্রুত সমাধানের চেষ্টা করবে বলেও জানান তিনি।