Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
হোম আন্তর্জাতিক দিল্লির ‘শিশু হাসপাতালে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুর মৃত্যু

দিল্লির ‘শিশু হাসপাতালে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৬ মে, ২০২৪ 182
দিল্লির ‘শিশু হাসপাতালে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুর মৃত্যু

ভারতের দিল্লির একটি ‘শিশু হাসপাতালে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ শিশু। রোববার (২৬ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।


দিল্লি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভি নিউজ জানিয়েছে যে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে আগুনের ফোন পায় তারা। এরপরই দ্রুত আটটি দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছায়।


কর্মকর্তারা জানিয়েছে, হাসপাতালের ভবন থেকে উদ্ধার করা হয় ১২ নবজাতককে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৬ শিশু। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।