Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
হোম আন্তর্জাতিক ফিনল্যান্ডে বিদ্যালয়ে গোলাগুলিতে এক শিশু নিহত, আহত ২

ফিনল্যান্ডে বিদ্যালয়ে গোলাগুলিতে এক শিশু নিহত, আহত ২

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪১ এএম, ০২ এপ্রিল, ২০২৪ 144
ফিনল্যান্ডে বিদ্যালয়ে গোলাগুলিতে এক শিশু নিহত, আহত ২

ফিনল্যান্ডে একটি বিদ্যালয়ে মঙ্গলবার (২ এপ্রিল) গোলাগুলিতে এক শিশু নিহত এবং আরো দুই শিশু মারাত্মক আহত হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উত্তরাঞ্চল ভানটায় বিদ্যালয়টির অবস্থান।



পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে আক্রান্ত তিন শিশুর বয়স ১২। এছাড়া সন্দেহভাজন শিশুর বয়সও ১২। সন্দেহভাজন শিশুটিকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ।

অভিভাবকরা জানিয়েছেন, ভিয়েরটোলা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ গোলাগুলি হয়েছে। খবর পাওয়ার ৯ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকাল ৯টার পর।

পুলিশ জানায়, তারা প্রথমে আক্রান্ত তিন শিশুকে নিরাপদ আশ্রয়ে নেয়। এদিকে সন্দেহভাজন শিশুটি গুলির পরপরই দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাকে সকাল ১০টার দিকে রাজধানী হেলসিংকির সিলটামাকি জেলা থেকে শান্ত অবস্থায় হেফাজতে নিয়েছে। এ সময় তার কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুলি করার কথা স্বীকার করেছে। খুন এবং খুনের চেষ্টার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।