Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › এসএসসির ফলে জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা

এসএসসির ফলে জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৫ মে, ২০২৪ 147
এসএসসির ফলে জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। রোববার (১২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে তিনি এবিষয়ে ব্রিফ করেন।

ঘোষিত ফল অনুযায়ী, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরাই এগিয়ে রয়েছে। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড, ভোকেশনাল, দাখিল (ভোকেশনাল) মিলিয়ে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।


এরমধ্যে, ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন। পাশের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে, ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রীদের পাশের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৭৭৬ জন এবং ছাত্রদের মধ্যে পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন।


৯টি সাধারণ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৭ লাখ ৫৭ হাজার ২১৮ জন ছাত্র। যাদের মধ্যে ৮২ দশমিক ৩৯ শতাংশ পাশের বিপরীতে জিপিএ-৫ রয়েছে৭৪ হাজার ৬৭৭টি। অন্যদিকে, ৮ লাখ ৪৯ হাজার ১৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৯ হাজার ১৬৮ জন। এসব বোর্ডের অধীনে ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ।


মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৯ হাজার ৪০৭ জন ছাত্র। যাদের মধ্যে ৭৮ দশমিক ৭০ শতাংশ পাশের সাথে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩৯ জন। আর এক লাখ ৪৫ হাজার ২৫৮ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৬৭ জন। এখানে ছাত্রীদের পাশের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।


কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ছাত্রীদের পাশের হার ৮৮ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ রয়েছে দুই হাজার ১৪১ জনের। ছাত্রদের পাশের হার ৭৯ দশমিক ১৯ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে এক হাজার ৯৩৭ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা অংশ নেয় ৯২ হাজার ৯৮৬ জন ছাত্র এবং ছাত্রী অংশ নেয় ৩০ হাজার ৩৬৯ জন।