অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › খরচের চাপ কমাতে ওষুধ কেনা কমিয়েছে সাধারণ মানুষ

খরচের চাপ কমাতে ওষুধ কেনা কমিয়েছে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২১ এপ্রিল, ২০২৪ 152
খরচের চাপ কমাতে ওষুধ কেনা কমিয়েছে সাধারণ মানুষ

এমনিতেই মূল্যস্ফীতির চাপে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। তাতে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওষুধের মূল্যবৃদ্ধি। পকেট কাটার পরিধি হারে হারে টের পাচ্ছেন রোগীর স্বজনরা। জটিল রোগে যাদের ওষুধের বিকল্প কিছু নেই, তাদের এখন মাথায় হাত।

পথ্যের ব্যবহার ও বিক্রি নিয়ে বিশ্ব্যব্যাপী গবেষণা করে আইকিউভিআইএ। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, আগের তুলনায় দেশে ওষুধ বিক্রি কমেছে। দুই বছর আগে ওষুধ বিক্রির প্রবৃদ্ধি ৮ শতাংশ থাকলেও এখন সেটি কমে পৌঁছেছে ২ শতাংশে।


আর ফার্মাসিউটিক্যালের তথ্য বলছে, না খেলেই নয় এমন ওষুধও পরিবর্তন করছেন রোগীরা। খুঁজছেন তুলনামুলক কম দামের পথ্য। বিশেষজ্ঞরা বলছেন, মূল্য সমন্বয় করতে না পেরেই বিকল্প উপায় খুঁজছেন তারা।


মূল্য বৃদ্ধির বিষয়ে এক ক্রেতা বলেন, এখন তো দেশে সবকিছুরই দাম বেশি। ওষুধের দামও বেশি। যেসব ওষুধ একেবারে না নিলেই চলে না, সেগুলোই এখন কেনা হয়। ‍তুলনামূলক কম প্রয়োজন এমন ওষুধ এখন তিনি কেনেন না বলেও জানান।


দেশে ওষুধের খুচরা বিক্রির অন্যতম বড় প্রতিষ্ঠান লাজ ফার্মা। প্রতিষ্ঠানটির দৃষ্টিতে ভিটামিনের বিক্রি এখন অনেক কমেছে। নানা উপায়ে খরচ কমাতে চাইছে মানুষ।


লাজ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান বলেন, গত কয়েক মাসে ওষুধ বিক্রি কমেছে। সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী কতজন আছে? অঢেল টাকা আছে এমন মানুষও কম। দেশের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত শ্রেণির। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এসব মানুষ কিছুটা সংকটময় সময় পার করছে। যার প্রভাবে ওষুধ বিক্রি কিছুটা কমেছে।


রোগীদের সংকট বুঝতে পারছেন চিকিৎসকরাও। গুরুতর সমস্যা না হলে এখন চেম্বারে যেতে চান না অনেক রোগীই। বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ওষুধের দাম যেভাবে বাড়ছে তাতে মানুষ ভীতসন্ত্রস্ত। প্রতিবছর দেশের ৬০ থেকে ৭০ লাখ মানুষ রোগীর চিকিৎসা করাতে গিয়ে দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। বর্তমানে ওষুধের দাম বাড়ার কারণে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।


তার মতে, নিয়ন্ত্রকদের তদারকির অভাবে অস্বাভাবিক মূল্যস্ফীতির চাপ সামলাতে হচ্ছে ভোক্তাকে। তিনি বলেন, দুইটি কোম্পানির একই ওষুধের দাম দুই রকম। এমনটি কেন হচ্ছে? এসব প্রতিষ্ঠানের ওষুধের মানের পার্থক্য কতটুকু সেটি তো সাধারণ মানুষ বোঝে না। তাহলে এসব দেখার দায়িত্ব যাদের, তারা কতটুকু দেখছেন, সে প্রশ্ন থেকে যায়। ওষুধ জীবনে অত্যাবশকীয়, তাই এটি সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।