Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে, নেয়া হচ্ছে প্রস্তুতি

খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে, নেয়া হচ্ছে প্রস্তুতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৫ অক্টোবর, ২০২৪ 799
খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে, নেয়া হচ্ছে প্রস্তুতি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হবে লন্ডনে। এজন্য পুরো প্রস্তুতি শুরু করেছেন তার পরিবারের সদস্য ও চিকিৎসকরা। এরই মধ্যে নবায়নকৃত পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্ট্যাবল আছে। উন্নত চিকিৎসার জন্য গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেয়া হচ্ছে। লন্ডনেই তার পরবর্তী চিকিৎসা হবে।

গত ৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর ২১ আগস্ট সন্ধ্যায় বাসভবনে ফিরে আসেন। এর আগে, ১৫৬ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালে খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিমানে সফর করার ক্ষেত্রে খালেদা জিয়ার কোনো শারীরিক সমস্যা হয় কিনা, সেটিকে প্রধান বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি চালাচ্ছেন চিকিৎসকরা। দলের বিভিন্ন নেতারা বিভিন্ন দায়িত্ব ভাগ করে নিয়ে তৎপরতা চালাচ্ছেন। ফ্লাইট সংক্রান্ত তৎপরতা শেষ হলেই ভ্রমণের প্রস্তুতি নেবেন খালেদা জিয়া।

রোববার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, চিকিৎসকদের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় রয়েছেন। তিনি গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দলের নেতাকর্মী, অনুসারীরা সবসময় এই প্রত্যাশা করে।