Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য সোহেল নিহত

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য সোহেল নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 195
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য সোহেল নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমেদ ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপ সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেলে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।