Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করা আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করা আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ 138
জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করা আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর নৃশংসভাবে গুলি করা বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুমন আহমেদ শুভ (৩৮) নামের একজনকে আটক করা হয়।

তিনি পলাতক ওয়ার্ড কাউন্সিলর রাজিবের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড ছিলেন। বর্তমানে তিনি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল সংগঠিত করা এবং মিছিলের নেতৃত্ব দেয়ার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরবর্তী তদন্তে জানা যায় যে, সে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের ওপর গুলি চালনায় সরাসরি জড়িত ছিল, যার ভিডিওসহ প্রমাণ পাওয়া গেছে।

যদিও সে প্রথমে তার কাছে একটি আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে, পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তা পাওয়া যায়নি।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা সকাল বেলায় জুলাই আন্দোলনের ছাত্রদের ওপর গুলি করা এক দুষ্কৃতিকারীর সন্ধান পাই। তারপর একটি অভিযান পরিচালনা করে সুমন নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি ভিডিও ফুটেজে তাকে আগ্নেয়াস্ত্রসহ দেখা গেলে উক্ত ব্যক্তি সে নিজে বলে স্বীকার করে। তাকে নিয়ে উক্ত অস্ত্র উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও তাৎক্ষণিকভাবে ওই অস্ত্রটি পাওয়া যায়নি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে বিভিন্ন জায়গায় আরও অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম সম্পাদনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’