পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬ এএম, ১৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার (বিস্ফোরণের ধাতব টুকরা) আঘাত করে।


পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।


আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন।


ঢামেকে চিকিৎসা নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আমার পিঠে স্প্লিন্টার লাগে। পরে আমাকে ঢামেকে এনে চিকিৎসা দেওয়া হয়।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিলেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছিল। চিকিৎসা শেষে তিনি চলে গেছেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad