159
দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস: মানছেন না কেউ-ই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০০ পিএম, ১৫ মে, ২০২৪
এক সিদ্ধান্তেই পাল্টে গেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। যাত্রীদের মধ্যে বাসে উঠার হুড়োহুড়ি নেই। সড়কের ওপর দাঁড়িয়ে বাসের চালক-সহকারীদেরও হাঁকডাক নেই। গত রোববার (১২ মে) মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসে চালু হয়েছে গেটলক সার্ভিস। তাতে এ দৃশ্যের দেখা মেলে।
পথচারীরা জানালেন, বর্তমানে মহাখালীর চিত্র আগের চেয়ে তুলনামূলক ভালো। যানজট কম হওয়ার যেকোনো উদ্যোগকেই সাধুবাদ জানানোর কথা বললেন তারা। বাসের গেটলক সার্ভিসে অতিরিক্ত যাত্রী না থাকায়, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায় বলেও জানিয়েছেন কেউ কেউ।
মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পযর্ন্ত কোথাও না দাঁড়ানোর কথা। রাজধানীর মধ্যে কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত ও আব্দুল্লাহপুরে বাসগুলোর চেকিং হবে। কাউন্টারের বাইরে যাতে যাত্রী তোলা না হয়, এই উদ্দেশে গেটলক সার্ভিস চালু করা হয়।
কিন্তু কে শোনে কার কথা? মহাখালী পার হয়ে আমতলী বা চেয়ারম্যান বাড়ি এলাকায় আসতেই আগের রূপে ফিরে যান চালক-সহকারীরা। যত্রতত্র বাস দাঁড় করিয়ে তুলছেন যাত্রী। এ নিয়ে এক বাসচালককে প্রশ্ন করা হলে উত্তর দেন, টিকিট কাটা একজন যাত্রী থাকায় বাস থামিয়েছেন তিনি।
গেটলক সার্ভিসের এক চেকার জানান, গতকাল মঙ্গলবার ২৩টি বাসের অনিয়ম ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আরেক চেকার জানান, শৃঙ্খলা ফিরতে কয়েকদিন সময় লাগবে।
প্রসঙ্গত, প্রতিদিন মহাখালী বাস টার্মিনাল থেকে ৪৭টি রুটের প্রায় এক হাজার দুইশত বাস ছেড়ে যায়। মালিক সমিতির দাবি, কিছু চালক ও যাত্রীদের কারণে গেটলক সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।
মহাখালী বাস টার্মিনালের সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, যাত্রীরা রাস্তায় বাসকে সিগন্যাল দেয়। কারণ টার্মিনালে আসলে তাদের পূর্ণ ভাড়া দিতে হবে। আর রাস্তায় উঠলে কম ভাড়ায় যাওয়া যাবে।
এদিকে, যত্রতত্র যাত্রী উঠানো নিয়ে কাজ করছে পুলিশ। আইন না মানায় অর্ধশতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, যতক্ষণ পর্যন্ত যাত্রীদের মধ্যে সচেনতা এবং চালকদের আইন মানার প্রবণতা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল পাওয়া যাবে না। শুধু আইন ও জরিমানা করে যানজট নিরসন করা কঠিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা মিলে গেটলক সার্ভিস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এটি মানতে তাদেরকে বাধ্য করা হবে। এ সময় সার্ভিসটি শতভাগ কার্যকর হবে বলেও জানান তিনি।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





